শিরোনাম

পটুয়াখালী, ২৮ মে, ২০২৬ (বাসস) : জেলার গলাচিপায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজ ফয়সাল মাতব্বর (১৮) ও তামিম হাওলাদার (১৮) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন| এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালক সোহাগ হাওলাদার (২৫) ও রিকশার যাত্রী ফরিদ হাওলাদার (২৫)|
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার ৯ ন¤^র ওয়ার্ডের গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে|
নিহত ফয়সাল মাতব্বর ২ ন¤^র ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার আবু মিয়ার ছেলে| সে ঢাকার তামিরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র| নিহত তামিম হাওলাদার একই এলাকার ঝিলাম হাওলাদারের ছেলে এবং গলাচিপা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র|
পরিবার ও পুলিশ সূত্র বাসস’কে জানায়, ঈদের নামাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে ফয়সাল ও তামিম দুই বন্ধু বেড়াতে বের হয়| সকাল সাড়ে ১০টার দিকে উলানিয়া বাজার থেকে গলাচিপা আসার পথে পৌর এলাকার ৯ ন¤^র ওয়ার্ডের গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়| এতে ঘটনাস্থলেই তামিম মারা যান|
আশঙ্কাজনক অবস্থায় ফয়সাল, সোহাগ ও ফরিদকে হাসপাতালে নেয়ার পথে ফয়সাল মারা যান| গুরুতর আহত অটোরিকশাচালক সোহাগ হাওলাদার ও যাত্রী ফরিদ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে|
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বাসস’কে বলেন, দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে|
অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|