শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ২৬ মে ২০২৬ (বাসস): জেলায় সীমান্ত এলঅকায পৃথক অভিযানকালে পরিচালনা করে মোবাইল ফোন, নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ ও মদ সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টা হতে ভোর ৫টা পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) এর পৃথক অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানকালে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং রঘুনাথপুর বিওপি কর্তৃক দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম হতে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে মনোহরপুর বিওপি। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে, জেলার শিবগঞ্জ এবং ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানকালে ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপি এবং ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, জব্দকৃত মোবাইলফোনগুলো নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হয়েছে।