শিরোনাম

চাঁদপুর, ২৬ মে ২০২৬ (বাসস): জেলার হাজীগঞ্জ উপজেলায় আজ সিমেন্ট বহনকারী ট্রাকের ধাক্কায় মিম আক্তার নামের (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পৌর এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে জিয়ানগর অনি-রনি ব্রিকসের সামনের সড়ক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মিম আক্তার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু মিম আক্তার তার নানির সাথে সড়কের পাশে দাঁড়ানো ছিলো। হঠাৎ করে শিশুটি তার নানির হাত থেকে ছুঁটে সড়ক পার হতে দৌঁড় দেয়। এসময় লক্ষ্মীপুরের রামগঞ্জগামী সিমেন্টবাহী একটি ট্রাক শিশু মিম আক্তারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাসস/