বাসস
  ২৬ মে ২০২৬, ১৭:৪৫

সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ

ছবি : বাসস

সাতক্ষীরা, ২৬ মে, ২০২৬  (বাসস) : জেলার দেবহাটা উপজেলায় পুলিশের অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় দু’টি বস্তাভর্তি ২৩৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। 

সোমবার দিবাগত রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার হাদিপুর এলাকায় থেকে এসব নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়। 
পুলিশ সূত্রে জানা যায়, জেলার দেবহাটা সীমান্ত দিয়ে একটি চোরকারবারী চক্র অবৈধপথে ভারত থেকে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে উপজেলার হাদিপুর এলাকায় বেচা কেনা করার জন্য অপেক্ষা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম ও উপ-পরিদর্শক (এসআই) নকিব পান্নুর নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তাভর্তি ২৩৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। 

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, জব্দকৃত ফেন্সিডিলের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।