বাসস
  ২৬ মে ২০২৬, ১৫:১৫

বরিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

বরিশাল, ২৬ মে, ২০২৬ (বাসস) : ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে গৌরনদীর বাটাজোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ মাহামুদ,ফিরোজের স্ত্রী মনিরা বেগম ও তাদের শিশু সন্তান জান্নাত।

বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি মহসীন হোসেন।

তিনি জানান, নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিল। আনন্দ পরিবহনের একটি বাসেরসাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনার বিস্তারিত জানা যায়নি।