বাসস
  ২৫ মে ২০২৬, ২১:৩০

নরসিংদীতে চানাচুর কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

ছবি : বাসস

নরসিংদী, ২৫ মে, ২০২৬, (বাসস): শহরের বড় বাজার এলাকায় একটি চানাচুর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে নরসিংদী জেলা প্রশাসন। 

এ সময় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে চানাচুর উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

কারখানাটিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে চানাচুর উৎপাদন করা হচ্ছিল।

এ ঘটনায় বিএসটিআইয়ের পরিদর্শক শেখ রাসেলের দাখিলকৃত প্রসিকিউশনের ভিত্তিতে ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ অনুযায়ী কারখানার মালিককে ৬০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানে র‌্যাবের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।