বাসস
  ২৫ মে ২০২৬, ২১:১৯

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সহায়তা বিতরণ

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৫ মে ২০২৬ (বাসস): জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় আজ অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ২টায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সলুকাবাদ ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। 

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো. আব্দুল হাই, মো. সফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা এসময উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে মোট ২৩০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি নগদ তিনহাজার টাকা ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।