বাসস
  ২৫ মে ২০২৬, ২০:৩৩

নজরুলজয়ন্তীতে বগুড়ায় আলোচনা সভা 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বাসস

বগুড়া, ২৫ মে, ২০২৬, (বাসস): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ সোমবার বিকেল ৪টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

‘মানুষের চেয়ে বড় কিছু নাই ‘নহে কিছু মহিয়ান’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’ ও ঋদ্ধ সৃজন। 

সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড্র ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায় এবং কবি বখতিয়ার শামীম।

এ সময় অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন জাতীয় কবির নাতনি ও কবিপুত্র কাজী সব্যসাচী-র কন্যা খিলখিল কাজী।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও কথামালা পরিবেশিত হয়। 

আবৃত্তি পরিবেশন করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাহাবুব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ।