শিরোনাম

রাঙ্গামাটি, ২৫ মে ২০২৬ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বজ্রপাতে উজ্জ্বল চাকমা নামের তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোররাত আনুমানিক ৪টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু উজ্জ্বল চাকমা বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকার নয়ন চাকমার ছেলে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, সোমবার ভোররাতে বজ্রপাতের কারনে উজ্জল চাকমা নামের তিনমাস বয়সী শিশুটি মৃত্যুবরণ করে। বজ্রপাতের ঘটনায় ওই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- প্রদীপ চাকমা, মায়া রানি চাকমা, নিজুম চাকমা, জেরিন চাকমা ও রেশমি চাকমা। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী খাগড়াছড়ি জেলার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
বজ্রপাতে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।