শিরোনাম

রাজবাড়ী, ২৫ মে, ২০২৬ (বাসস) : রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।
জন্ম জয়ন্তী পালন উপলক্ষে আজ সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ও রাজবাড়ী জেলা শিল্প কলা একাডেমি পরিবেশিত আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সরকারী আর্দশ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক সালাম তাশীর।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে চেতনার কবি, আমাদের পথিকৃৎ, আমাদের জীবনের চিন্তার খোরাক। তারা বলেন, নারী শুধু সহধর্মিণী নয়, তিনি পুরুষের শক্তির উৎস, পুরুষের শক্তির সহযোগী,নীতিবোধের মূল্য মানে নারীকে কখনও প্রেমিক কখনও বিদ্রোহের সঞ্চালক বলে অবিহিত করেছেন। ‘প্রেরণা দিয়েছেন, শক্তি জুগিয়েছেন মহৎ লক্ষ্মী নারী’।
নারীর অধিকার রক্ষায় কবি ছিলেন অত্যন্ত সাহসী।
মানুষ ও মানবতা দুটোকে তিনি এক কাতারে দাঁড় করিয়েছিলেন। প্রাণের কবি, দ্রোহের কবি কাজী নজরুল। কবি প্রেম ভালোবাসাকে, নারীর অলঙ্কার হিসেবে প্রকাশ করেছেন। এভাবে তিনি বলেছেন নারী, ‘অসংকোচ প্রকাশে
দুরন্ত সাহস’ যেখানে অসামঞ্জস্য, যেখানে জুলুম, সেখানেই তিনি দ্রোহ দেখিয়েছেন। নজরুলের কবিতায় দর্শন নেই, এ কথার সাথে অনেকে আলোচনায় দ্বিমত পোষণ করেন।
আসুন নজরুলকে লালন করি, ধারণ করি।
তিনি ধর্ম হীনতার কথা বলেন নাই। তিনি সহনশীলতার কথা বলেছেন। কবিতায় বলেছেন এসো গাহী সামের গান।
১৯৪২ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি। অনেকদিন অসুস্থ থাকা অবস্থায় ইন্তেকাল করেন।