বাসস
  ২৪ মে ২০২৬, ২১:৫৬

নাটোরে উৎপাদিত আমের ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা 

ছবি: বাসস

নাটোর, ২৪ মে ২০২৬ (বাসস): জেলায় আজ ‘গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মোড়কীকরণ ও পরিবহনের যথাযথ পরবর্তী ব্যবস্থাপনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় নাটোর চেম্বার ভবনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফ। 

বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস্ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের ড. মো. জহুরুল ইসলাম।

কর্মশালার উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, নাটোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. শামীম ইকবাল এবং নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক তৌফিকুল আলম।

কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বের সপ্তম বৃহত্তম আম উৎপাদনকারি দেশ বাংলাদেশ। দেশের চাহিদার অধিক আম দেশে উৎপাদন হচ্ছে। উত্তম কৃষি চর্চার মাধ্যমে গুণগতমানের আম উৎপাদন করা হলে অভ্যন্তরীণ বাজারে আমের নায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। পাশাপাশি বিদেশে রপ্তানী করাও সহজ হবে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ গ্রহন করে আম চাষী ও ব্যবসায়ীরা লাভবান হতে পারেন।