শিরোনাম

শেরপুর, ২৪ মে ২০২৬ (বাসস): জেলা প্রশাসনের উদ্যোগে আজ মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ রাজস্ব সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলার পাঁচটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ (ভূমি) সহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশানক জেলার সার্বিক রাজস্ব আদায় কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাস জমি সংক্রান্ত কার্যক্রম এবং ভূমি বিষয়ক বিভিন্ন লক্ষ্যমাত্রা ও অর্জনের অগ্রগতি পর্যালোচনা নিয়ে বিশদ আলোচনা করেন।
তিনি সরকারি সেবা প্রদানের মানোন্নয়ন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।