শিরোনাম

বান্দরবান, ২৩ মে ২০২৬ (বাসস): জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় আজ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষেক্ষ আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ৭৪ জন ভাতাভোগী সদস্যের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহারের মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, নুডুলস, গুড়া দুধ, চিনি, সয়াবিন তেল, সুজি এবং লোগো সংবলিত শপিং ব্যাগ।
উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আশু বড়ুয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান।
এ সময় আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।