বাসস
  ২৩ মে ২০২৬, ২০:৩৬

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

ছবি: বাসস

গোপালগঞ্জ, ২৩ মে ২০২৬ (বাসস): জেলার কোটালীপাড়া উপজেলায় আজ ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’র আওতায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কোটালীপাড়া উপজেলার সিকির বাজার খালসহ বিভিন্ন বিলে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে এসব মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাঁড়িয়া প্রমুখসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।