বাসস
  ২২ মে ২০২৬, ১৯:৫৬

পঞ্চগড়ে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

পঞ্চগড়, ২২ মে, ২০২৬ (বাসস): ব্যাটারি চালিত ইজিবাইকের (অটো) চাপায় লামিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লামিম একই এলাকার ট্রাক চালক মামুনের পুত্র।

পুলিশ জানায়, টুনিরহাট-হাড়িভাসা আঞ্চলিক সড়কের পাশেই শিশু লামিমের বাড়ি। সকালে খেলার ছলে বাডি থেকে বের হয়ে শিশুটি রাস্তার পাশে খেলছিল। এসময় টুনিরহাট সুপারি বাজারের উদ্দেশ্যে সুপারি পরিবহনকারী  একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মুত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।