বাসস
  ২১ মে ২০২৬, ২০:২০

রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

আজ বৃহস্পতিবার রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : বাসস

রাজবাড়ী, ২১ মে, ২০২৬ (বাসস) : জেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিক উন নবী তালুকদার, আরডিসি মো. আবুবকর সিদ্দিক, জেলা বিএনপি নেতা অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব।

সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মো. মোশারফ হোসেন, স্থানীয় মাতৃ কণ্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিন, এনটিভির জেলা প্রতিনিধি মো. কবির হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন গ্লোবাল টিভির মজনু শেখ প্রমুখ।

সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধান করার আশ্বাস দেন।

তিনি বলেন, সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের মাদকতা, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব।

সমাজের প্রকৃত সমস্যা তুলে ধরুন। আমরা আপনাদের পাশে আছি।