শিরোনাম

গোপালগঞ্জ, ২১ মে ২০২৬ (বাসস): জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালী স্বপ্ন একাডেমিতে এক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সোনালী স্বপ্ন একাডেমি চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে এ ফল উৎসবের সূচনা করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম শিক্ষার্থীদের হাতে মৌসুমি ফল তুলে দেন। এসময় শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মৌসুমি ফলের মধ্যে ছিলো দেশীয় ফল আম, লিচু ও জামরুল।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম বলেন, মৌসুমি ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু আমরা বিদেশি ফলের ওপর নির্ভর করে থাকি। সবার উচিত আমাদের দেশীয় মৌসুমি ফল খাওয়া। আগামীতেও ফল উৎসবের আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।