শিরোনাম

নাটোর, ২১ মে, ২০২৬, (বাসস) : জেলার লালপুর উপজেলায় বজ্রপাতে ইটভাটায় কর্মরত এসকেন আলী ভোলা (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাপলা খাতুন নামে এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকায় সুপার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসকেন আলী নাটোরের লালপুর উপজেলার বালিতিতা গ্রামের মৃত আদুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে কয়েকজন শ্রমিক ওই ইটভাটায় কাজ করছিলেন। কর্মরত অবস্থায় বজ্রপাত হলে আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায। সেখানে চিকিৎসক ভোলাকে মৃত ঘোষণা করেন।
আহত অপর ২ শ্রমিকের মধ্যে সুফিয়া খাতুন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং শাপলা খাতুন চিকিৎসাধীন আছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাসসকে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।