শিরোনাম

নীলফামারী, ২০ মে, ২০২৬ (বাসস): জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।
আজ বুধবার নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মামুন উর রশীদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী কার্যালয়ের কর্মকর্তা মকবুল হোসেন, ফায়ার ফাইটার সৈকত জাহান প্রমুখ।
পরে সেখানে বিভিন্ন অগ্নিনির্বাপক সরঞ্জাম এবং গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল প্রদর্শন করান ফায়ার সার্ভিসের সদস্যরা।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেষ্ঠ কর্মকর্তা মো. মামুন উর রশীদ জানান, আগামী ২২ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সপ্তাহ চলবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ ও লিফলেট বিতরণ, ফায়ার সার্ভিসের কার্যক্রম উপস্থাপন, অগ্নিনির্বাপনী ও উদ্ধার সরঞ্জামাদী প্রদর্শন এবং প্রীতি ফুটবল ম্যাচ।