শিরোনাম

বাগেরহাট, ২০ মে, ২০২৬, (বাসস) : জেলার রামপাল উপজেলায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও রামপাল উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইআরডি ও বিসিএসআইআর এর সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন, রামপাল উন্নয়ন ফোরামের সদস্য সচিব এম, এ সবুর রানা, প্রেসক্লাব রামপাল এর সদস্য সচিব মো. মেহেদি হাসান, সাবেক সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।
উপজেলা অডিটোরিয়ামে ১০টি বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিষ্ঠানের প্রযুক্তি উদ্ভাবিত যন্ত্র প্রদর্শন, কৃষি পণ্য, হস্তশিল্প, বায়োগ্যাস প্লান্ট, সৌরবিদ্যুৎসহ বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও প্রদর্শন করা হয়।