বাসস
  ২০ মে ২০২৬, ১৯:৪৮

বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ছবি : বাসস

বরগুনা, ২০ মে, ২০২৬ (বাসস): জেলায় ‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এ সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।

তিনি বলেন, অগ্নি প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং আর্ত মানবতার শপথ হিসেবে ফায়ার সার্ভিস কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সকল ফায়ার ফাইটারদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ পরিচালক মো.আলী সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। 

সভা পরিচালনা করেন কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল।