শিরোনাম

সিরাজগঞ্জ, ২০ মে ২০২৬ ( বাসস): জেলায় আজ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে বারটান-এর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বারটান-এর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, ইউসুফ দেওয়ান রাজু, নুরুল ইসলাম রইসী প্রমুখ।
আয়োজিত প্রশিক্ষণে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও বয়স্কদের পুষ্টি চাহিদা, সুষম খাদ্যের গুরুত্ব, নিরাপদ খাদ্য সংরক্ষণ এবং দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার অর্ন্তভুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।