বাসস
  ২০ মে ২০২৬, ১৬:৪২

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বিষয়ে সেমিনার 

ছবি : বাসস

সাতক্ষীরা, ২০ মে ২০২৬ (বাসস): জেলায় আজ ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের পরিবর্তন, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এ সেমিনারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সেমিনারে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা দেশের ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে দ্রুত ও দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে ভূমি সেবা সংক্রান্ত আধুনিক প্রযুক্তি, অনলাইন সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

পরে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।