বাসস
  ১৯ মে ২০২৬, ২৩:৪০

পটুয়াখালীতে শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের আড্ডা

ছবি : বাসস

পটুয়াখালী, ১৯ মে, ২০২৬ (বাসস): জেলার কলাপাড়ায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের নিয়ে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী এক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে শহরের হেলিপ্যাড মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ সবজি চাষি, বড়ই চাষি, গোলগাছ চাষি, আম বাগান মালিক, ড্রাগন চাষি, ধান চাষি, মুগডাল চাষি, ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী ও সৌদি খেজুর চাষিসহ অর্ধশতাধিক কৃষক অংশ নিয়ে নিজেদের সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় কৃষির গুরুত্ব ও আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা-নাতির গম্ভীরা পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।