বাসস
  ১৯ মে ২০২৬, ১৭:৪০

খুলনায় শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলা 

খুলনা, ১৯ মে, ২০২৬, (বাসস) : বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ১০তম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা শুরু হচ্ছে।

আগামী ২২ মে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে এ মেলা শুরু হবে। চলবে ২৪ মে পর্যন্ত। আজ মঙ্গলবার পিআইডি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র অনুযায়ী, ২২ মে সকাল ১০টায় বিভাগীয় অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বিজ্ঞান বিষয়ক কুইজ এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ, দুপুর আড়াইটায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিকেল সাড়ে তিনটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং চারটায় টেলিস্কোপ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত হবে।

২৩ মে সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অলিম্পিয়াড এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ, বেলা আড়াইটায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, সাড়ে তিনটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ৪-ডি মুভি বাস প্রদর্শনী ও সমাপনী।

২৪ মে সকাল ১০টায় ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক সেমিনার, দুপুর ১২টায় বিজ্ঞান বিষয়ক ডিজিটাল উপস্থাপনা, দুপুর আড়াইটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং বিকেল চারটায় সামপনী অনুষ্ঠিত হবে।