বাসস
  ১৯ মে ২০২৬, ১৭:০৩
আপডেট : ১৯ মে ২০২৬, ১৭:১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০

রাজশাহী, ১৯ মে, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় ৭ জন ও অন্যান্য মামলায় ১২ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসস’কে বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।