বাসস
  ১৮ মে ২০২৬, ১৯:১৮

মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার বিষয়ে উদ্যোক্তা সমাবেশ 

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৮ মে ২০২৬ (বাসস): জেলায় আজ আলুর বহুমুখী ব্যবহার বিষয়ে উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে ।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মাসুদুর রহমান প্রমুখ।   

প্রধান অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেন, কৃষকদের আলুর ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও রপ্তানী আয় বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

এ অনুষ্ঠানে ৫ জন শেষ্ঠ্র উদ্যোক্তাকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। সমাবেশে ১৬ জন উদ্যোক্তা ১৬ টি স্টলে আলুর বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ পণ্য, আলুর চিপস, ফ্রেন্স ফ্রাই, আলুর আচার, মিষ্টি আলুর পরোটা প্রদর্শন করেন।