শিরোনাম

খুলনা, ১৮ মে ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে প্রদানকৃত ঈদ সামগ্রী সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ।
এ অনুষ্ঠানে খুলনা জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন সহ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।