শিরোনাম

সুনামগঞ্জ, ১৮ মে ২০২৬ (বাসস): জেলায় আজ কোরবানীকৃত পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ, পরিবেশ সম্মতভাবে বর্জ্য অপসারণ, বিনামূল্যে লবণ বিতরণ ও সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোশারফ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সুনামগঞ্জ শহরের মাদানিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল বছির, আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, তেঘরিয়া মাদ্রসার মুহতামীম মাওলানা মফিতি বদরুল আলম, হাছননগর জামেয়া আসআদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনূর, ইমাম-মোয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব সহ জেলার নেতৃস্থানীয় আলেমবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আযহায় কোরবানীকৃত পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ, পরিবেশ সম্মতভাবে বর্জ্য অপসারণের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনভাবেই যেন পরিবেশ বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।