বাসস
  ১৮ মে ২০২৬, ১৬:৫৮

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ

ছবি : বাসস

পিরোজপুর, ১৮ মে ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ শারিকতলা বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ জন ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা নগদ অনুদানের চেক ও হাইজিন পার্সেল প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকালে শারিকতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

শারিকতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহনাজ পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী ও সাধারণ সম্পাদক মো. মোর্শেদ কামাল।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।