শিরোনাম

ঝিনাইদহ, ১৮ মে, ২০২৬, (বাসস): সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানে ধান উড়াতে গিয়ে তাদের মৃত্যু হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন, মজিবর খাঁ (৬০) ও তার মোমেনা খাতুন (৫৫)। তারা সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা ছিলেন।
স্বজনরা জানান, আজ ভোরে নিজ বাড়িতে মজিবর খাঁ বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে তাতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবর খাঁ স্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী মোমেনা খাতুন তাকে বাঁচাতে এগিয়ে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। ঘটনার তদন্ত চলছে।