বাসস
  ১৭ মে ২০২৬, ২০:৫৫

বান্দরবানে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় 

ছবি : বাসস

বান্দরবান, ১৭ মে ২০২৬ (বাসস): নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার আজ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 

আজ রোববার দুপুরে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা রক্ষায় পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। 

পুলিশ সুপার অপরাধ দমন, মাদক উদ্ধার, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ সহ ট্রাফিক সিস্টেম আপডেট করার উপর গুরুত্বারোপ করেন।