শিরোনাম

ময়মনসিংহ, ১৭ মে, ২০২৬, (বাসস): সরকারি গাছের লিচু নিয়ে বিরোধের জের ধরে দা দিয়ে কুপিয়ে রায়হান মিয়া (১৯) নামের এক যুবকের আঙ্গুল কেটে ফেলার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
এদিন সকালে নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায় (বাকৃবি) শেষ মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতকৃতরা হলেন, নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মিয়া (৫৫), তার ছেলে নূর মোহাম্মদ হৃদয় (২৪) এবং নূর হাবিব প্রান্ত ওরফে অন্তর (২১)।
মামলার বাদী সিরাজুল ইসলাম জানান, আসামিরা সন্ত্রাসী প্রকৃতির লোক এবং চিহ্নিত ফ্যাসিস্ট। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ট।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রায়হান মিয়া নামে এক যুবকের আঙ্গুল কেটে ফেলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান।