বাসস
  ১৭ মে ২০২৬, ২০:২৫

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা 

ছবি: বাসস

শেরপুর, ১৭ মে ২০২৬ (বাসস): জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী দীপংকর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজওয়ানুল হক ভূঁইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.বি.এম আশরাফুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক অবকাঠামো উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।