বাসস
  ১৭ মে ২০২৬, ১৯:৪১

টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

টাঙ্গাইল, ১৭ মে, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে ও যানজট নিরসনকল্পে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও বিআরটিএ টাঙ্গাইল এর আয়োজনে আজ রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যানজট নিরসনকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সড়ক ও জনপথ অধিদপ্তর টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া প্রমুখ।