বাসস
  ১৭ মে ২০২৬, ১৬:৩৫

সুনামগঞ্জে মাসিক উন্নয়ন সম্বনয় কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৭ মে, ২০২৬ (বাসস) : সুনামগঞ্জে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার উপরিচালক অসীম চন্দ্র বণিক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদার, এমদাদুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মোহাম্মদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোহাইমিনুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন আহমদ সহ জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।

বক্তারা জেলায় চিকিৎসা ব্যবস্থা, হাম-রুবেলা টিকা সঠিকভাবে প্রদান, নিরাপদ সড়ক, নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্বভাবে কাজ করার পরামর্শ দেন। 

এছাড়া, অবৈধভাবে বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়। সভায় জেলার সার্বিক উন্নয়নের অগ্রাধিকার তুলে ধরেন।