বাসস
  ১৭ মে ২০২৬, ১৬:২২

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপনে অবহিতকরণ সভা 

ছবি : বাসস

ঝিনাইদহ, ১৭ মে, ২০২৬ (বাসস) : জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, মিজানুর রহমান।

সভায় ডিজিটাল ভূমি সেবা প্রাপ্তি, নাগরিক সেবা নিশ্চিতে সরকারের নানা উদ্যোগ ও সেবা সপ্তাহ উদযাপনের কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।

এ সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
আগামী ১৯ মে থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হবে। সেবা উপলক্ষে ভূমি সেবা মেলা, র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেবা সপ্তাহ চলবে ২১ মে পর্যন্ত।