বাসস
  ১৭ মে ২০২৬, ১৪:৩৬

ফেনীতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

ছবি : বাসস

ফেনী, ১৭ মে, ২০২৬ (বাসস) : ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি,নীরব ঘাতককে জয় করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিয়ে আজ ফেনীতে পালিত হয়েছে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’। এই উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী শাখার উদ্যোগে সকালে হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালে এসে শেষ হয়। 

ফাউন্ডেশনের সহসভাপতি মো. নাছির উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁঞা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু ইউছুপ, যুগ্ম-কোষাধ্যক্ষ শাহরিয়ার হায়দার চৌধুরী, কার্যকরী কাউন্সিল সদস্য গোলাম সরওয়ার, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাইদুল মিল্লাত ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন।