বাসস
  ১৬ মে ২০২৬, ২০:৪৬

হবিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা বিতরণ

ছবি : বাসস

হবিগঞ্জ, ১৬ মে, ২০২৬ (বাসস): জেলায় আজ হবিগঞ্জ পৌরসভার সকল মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টায় শহরের এম সাইফুর রহমান টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভাতা বিতরণ করা হয়। 

হবিগঞ্জ পৌর সভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সচিব জাবেদ ইকবাল চৌধুরী। 

পরে হবিগঞ্জ পৌরসভার সকল মসজিদের ইমাম, খতিব ও মিয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা বিতরণ করা হয়।