বাসস
  ১৬ মে ২০২৬, ১৯:১৯

সুনামগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৬ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ স্কাউটস-এর জেলা শাখার উদ্যোগে আজ জেলার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেল রোডস্থ জেলা স্কাউটস ভবনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শুরু হয়।  

প্রশিক্ষণ উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার।

এ সময় অন্যাদের মধ্যে বাংলাদেশ স্কাউটস-এর উপ-পরিচালক (হিসাব) এস এম জাহিরুল আলম ও সহকারী পরিচালক  (হিসাব) মো. ফিরোজ আহমেদ, স্কাউটস-এর সুনামগঞ্জ জেলা শাখার সম্পাদক শেখ নজরুল ইসলাম ও কমিশনার কানন বন্ধু রায়, সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী এ প্রশিক্ষণে স্কাউটস-এর ৪০ জন কমিশনার, সম্পাদক ও কোষাধ্যক্ষ অংশগ্রহণ করেন।