শিরোনাম

রাঙ্গামাটি, ১৬ মে, ২০২৬ (বাসস) : জেলার সীমান্তবর্তী বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে তিনটি বার্মিজ মেশিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার দুপুরে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা এসব মেশিন আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভারতে পাচারকালে শনিবার দুপুরে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা জেলার সীমান্তবর্তী বরকল উপজেলার ছোট হরিণার আওতাধীন জাঙ্গিয়াছড়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৩টি বার্মিজ মেশিন আটক করেছে। জব্দকৃত মেশিনের আনুমানিক বাজার মূল্য একলাখ ৮০হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে।