শিরোনাম

সাতক্ষীরা, ১৬ মে, ২০২৬ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান নামের দুইবছর বয়সি একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আব্দুর রহমান জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামের রিকশাভ্যান চালক আমির হোসেনের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আব্দুর রহমান প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলার সময় একপর্যায়ে সবার অজান্তে অসাবধানবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন তারা। পরে গুরুতর অবস্থায় শিশু আব্দুর রহমানকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।