বাসস
  ১৬ মে ২০২৬, ১৭:০১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

নড়াইল, ১৬ মে, ২০২৬ (বাসস) : জেলার লোহাগড়া উপজেলার সত্রহাজারি গ্রামে সড়ক দুর্ঘটনায়  আলী কাজী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

গতকাল  শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামের ওমর কাজির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী কাজী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামের মৃত আবুল কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল সত্রহাজারি গ্রামের ওমর কাজীর বাড়ির সামনে পথচারী আলী কাজীকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে  নিহতের মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, আজ শনিবার আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।