শিরোনাম

নড়াইল, ১৬ মে ২০২৬ (বাসস): দলীয় কার্যক্রম গতিশীল ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে বিএনপি’র নড়াইল জেলা শাখার উদ্যোগে আজ এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।
জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর থানা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, জেলা নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ সহ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা স্থানীয় সরকার নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা ও আগামী দিনের সাংগঠনিক আন্দোলন-সংগ্রাম জোরদার করতে দলের তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।