শিরোনাম

রাঙামাটি, ১৬ মে, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইে কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে মোসকান (৭) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি চেয়ারম্যান ঘাঁটা সংলগ্ন কর্ণফুলি নদীতে আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মোসকানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সরোয়ার।
তিনি বাসস’কে বলেন, শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার সিএনজি চালক মো. মুছার ৭ বছর বয়সী মেয়ে মোসকান তার দাদা মো. ইউসুফের সাথে কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যায়। পরে অনেক খোজাখুজির পর কর্ণফুলি নদীতে মেয়ের লাশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা বলেন, মেয়েটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত সকমংকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।