শিরোনাম

শেরপুর, ১৬ মে, ২০২৬ (বাসস) : জেলা সদরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা.সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ কৃষক, ধান ও চাল ব্যবসায়ীরা।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শেরপুর সদর উপজেলায় ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ৯৪৬ মেট্রিকটন ধান ৪৯ টাকা কেজি দরে ১৯ হাজার ৬৯০ মেট্রিকটন চাল এবং ৪৮ টাকা দরে ১ হাজার ৮২৬ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করা হবে।