বাসস
  ১৫ মে ২০২৬, ১৮:০২

ময়মনসিংহে ৩ মাদক কারবারি আটক

ছবি : বাসস

ময়মনসিংহ, ১৫ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৫৪৯ বোতল ভারতীয় মদ জব্দ এবং তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকালে ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী কলসিন্দুর ঘাটপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন রংপুর জেলার জাহাঙ্গীর আলম (২৭), তানজিমুল মন্ডল (২৩) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা সাইদুল ইসলাম (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী কলসিন্দুর ঘাটপাড় এলাকায় মাদকবিরোধী অভিযানকালে একটি পিকআপ গাড়িতে বস্তাভর্তি ৫৪৯ বোতল ভারতীয় মদ সহ জাহাঙ্গীর আলম, তানজিমুল মন্ডল ও সাইদুল ইসলাম নামের তিন মাদক কারবারিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।