বাসস
  ১৫ মে ২০২৬, ১৭:২১

রাঙ্গামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৫ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। 

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়ামে আয়োজিত বিজ্ঞান মেলা উদ্বোধন করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত স্টল পরিদর্শন করেন।

ক্ষুদে বিজ্ঞানীদের এ বিজ্ঞান মেলা ১৭ মে পর্যন্ত চলবে।