শিরোনাম

সুনামগঞ্জ, ১৪ মে, ২০২৬, (বাসস) : সদর উপজেলায় তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা যুব উন্নয়ন অফিসের সম্মেলন কক্ষে সদর এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার উপজেলা সহকারী প্রকল্প পরিচালক কার্যালয়ের উদ্যোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পলাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিনিয়র মাঠকর্মী আ. হান্নান ও চয়ন সরকার।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রদান, দারিদ্র্য বিমোচন কৌশল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি মূলক বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা করা হয়।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোভাবে পড়াশোনায় মনোনিবেশ করাবেন।
তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। বাল্য বিবাহ রোধকল্পে নারীদের ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।