শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৪ মে, ২০২৬, (বাসস) : জেলার লৌহজং উপজেলার মাওয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করা, মোড়কে পণ্যের উৎপাদন এবং মেয়াদের তারিখ লেখা না থাকায় তাদের জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো, রাবেয়া ফমেসি, উর্মি স্টোর, ইসলাম সুইট মিট এবং বেলাল হোটেল।
মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণের দায়ে রাবেয়া ফামেসির মালিক মোজাফফর আহম্মেদকে ১০ হাজার টাকা, পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় উর্মি স্টোরের মালিক মোহাম্মদ রাসেলকে ২ হাজার টাকা, উৎপাদনের এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ইসলাম সুইট মিটের মালিক মোহাম্মদ হারুন শরীফকে ১০ হাজার টাকা এবং কাচাঁ এবং রান্না করা মাছ মাংস একই ফ্রিজে রাখায় বেলাল হোটেলের মালিক মোহাম্মদ বেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে।
অভিযানকালে বিভিন্ন দোকানের মালিককে খাদ্য দ্র্যব্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।